শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৯, ২০ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) এর চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাশুকুল ইসলাম রাজিব পিতা প্রয়াত ফারুক আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ২০ আগস্ট) বাদ আছর শহরের মিশনপাড়াস্থ নিজ বাসভবনে পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব পিতা প্রয়াত ফারুক আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা বরকত উল্লাহ, মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হকসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।