শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৪, ২২ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মা হামিদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত পৌণে ১টার দিকে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাত ১২ টায় দেওভোগ সাকিম আলী জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহন করেন।
তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা হলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর সেন্টু, সদস্য আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লা করিম সেলিম, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, মহানগর বিএনপি নেতা হাজী শফিউদ্দিন সোহেল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ কাইয়ুম, সাজু দেওয়ান, সুমন দেওয়ান, বিল্লার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মা হামিদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার কন্যা, একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।