নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মেয়াদোত্তীর্ণ রঙ দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’ কে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৮, ২৩ আগস্ট ২০২৬

মেয়াদোত্তীর্ণ রঙ দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’ কে জরিমানা

নারায়ণগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে ‘কুক ফর ইউ’ নামে কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে শহরের গুলশান রোড এলাকায় জেলা সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে হৃদয় রঞ্জন বনিক বলেন, আমাদের নিয়মিত তদারকিমূলক কার্যক্রম পরিচালনাকালে ‘কুক ফর ইউ’ নামক কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া লোভনীয় ও আকর্ষণীয় কেক তৈরির চিত্র দেখা যায়।

তিনি আরও বলেন, এছাড়াও ফ্রিজে মাংস এবং কেক তৈরির সামগ্রী একত্রে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। খাদ্য প্রক্রিয়াকরণে এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই তদারকিমূলক কার্যক্রম চলমান থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন