নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয় : ডিসি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫০, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৫২, ২৩ আগস্ট ২০২৬

সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয় : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং জনসেবা ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। ভূমি উন্নয়ন কর, খাজনা আদায় এবং সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

নারায়ণগঞ্জ জেলা রাজস্ব কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় জেলার বিভিন্ন উপজেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভূমি অফিসগুলোতে ই-নামজারি, অনলাইন খাজনা আদায় এবং নাগরিক সেবা দ্রুততর করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া সভায় রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।
সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বিতভাবে কাজ করে নারায়ণগঞ্জকে একটি রাজস্ববান্ধব ও সেবামুখী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সিফাত উদ্দিন।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন