নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান

প্রকাশ: ১৪:১৬, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩১, ২৪ আগস্ট ২০২৬

‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। ভবন নির্মাণের সময় অনেকেই নিয়মকানুন ও অনুমোদিত নকশার বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করেন না। এতে পরবর্তীতে নানা ধরনের সমস্যা তৈরি হয়।

ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা ও বিধিমালা অনুসরণ করার পাশাপাশি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাসহ অন্যান্য নিয়মকানুন নিশ্চিত করতে হবে।
‎
‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও বিবি সড়কের বিভিন্ন ভবনে পার্কিং ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
‎
‎পরিদর্শনকালে বিভিন্ন ভবনের পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না এবং ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন তিনি ।

এ সময় তিনি আরও বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর গড়ে তুলতে ভবন নির্মাণের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। 

বিশেষ করে ভবনের পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা অন্য কাজে ব্যবহার না করে যথাযথভাবে পার্কিংয়ের জন্য সংরক্ষণ করতে হবে।
‎
‎এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবন মালিকদের নিয়মনীতি মেনে ভবন নির্মাণ এবং পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আরও অথরাইজড অফিসার নুর আলম, প্রধান ইমারত অফিসার ওমর ফারুক, ইমারত অফিসার বাপ্পি বিশ্বাস, ইমারত অফিসার শফিউল্লাহ এবং সহকারী ইমারত অফিসার আবু সাদত সায়েমসহ অন্যান্যরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন