শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৭, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪৬, ২৮ আগস্ট ২০২৬
সম্প্রতি পজিটিভ নারায়ণগঞ্জে “মিথ্যা তথ্যে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চাকুরীর অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে আমার স্ত্রী প্রয়াত ফ্রানচিলিয়া গোমেসের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় বলে আমি দাবি করছি।
প্রকাশিত সংবাদে ব্যবহৃত তথ্য একপাক্ষিক, বিভ্রান্তিকর ও আমার দৃষ্টিতে মিথ্যা ও বানোয়াট। তাই আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে কথিত তদন্ত প্রতিবেদনও আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।
বিশেষ করে আমার স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫৫ লাখ ৯১ হাজার ৯৪ টাকা নেয়ার যে অভিযোগ তা সত্য নয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সকল সরকারি নথি ও প্রমাণ নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। আমি মনে করছি একটি অসাধু মহল উদ্দেশ্যপ্রনোদিত হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের পায়তারা করছে।
আমার অভিযোগ, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা ও দীর্ঘসূত্রতার কারণেই আমার স্ত্রী প্রয়াত ফ্রানচিলিয়া গোমেসের পেনশন ও অবসরকালীন পাওনা আজও নিষ্পত্তি হয়নি। তাঁদের কার্যক্রমও নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।
বিষয়টি বর্তমানে মাননীয় হাইকোর্টে রিট পিটিশন নং ৫২৬/২০২৬-এর মাধ্যমে বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বে একজন মৃত সরকারি কর্মচারীকে অপরাধী হিসেবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক।
আমরা এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও আমার মায়ের ন্যায্য পেনশন-অবসর সুবিধা দ্রুত নিষ্পত্তির দাবি জানাচ্ছি।
রিচার্ড সৌরভ দেউড়ী
স্বামী, প্রায়ত ফ্রানচিলিয়া গমেজ
রিট পিটিশনার, ৫২৬/২০২৬
নারায়ণগঞ্জ