নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই : সজল

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ পরিবার ও সমাজের মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎তিনি বলেন, ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। এ রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ প্রাণ হারান এবং অনেকে দীর্ঘ সময় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

‎‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকাদান এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুল পর্যায়ে জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মনিরুল ইসলাম সজল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের পরিবারের সদস্যদের বোঝাতে হবে কীভাবে ডেঙ্গু থেকে নিজেদের নিরাপদ রাখা যায়। ডেঙ্গু প্রতিরোধে যেসব নিয়ম ও নির্দেশনা রয়েছে, আমরা যদি সেগুলো সঠিকভাবে মেনে চলি, তাহলে ডেঙ্গু থেকে মুক্ত থাকা সম্ভব।”

‎‎তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।

‎‎বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম, অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা কামাল।

‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন