শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে কদম রসুল সেতুর নির্মাণ কাজ চলমান রাখার জন্য শহরের কালির বাজার এলাকা হতে সেতুর জন্য নির্ধারিত ভূমি ও তৎসংলগ্ন এলাকার দোকান মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী ও বাসিন্দাদের জায়গা খালি করার নোটিশ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
সোমবার এই মর্মে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) এর মধ্যে এই জায়গা খালির করার অনুরোধ জানানো হয়। অন্যথায় পরের দিন বৃহস্পতিবার বেলা ১১টার সময় হতে এই এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ হতে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিটি নাসিক প্রশাসকের একান্ত সচিব কে.এম. ফরিদুল মিরাজ স্বাক্ষর করেন। এই বিষয়ে গতকাল সিটি কর্পোরেশনের পক্ষ হতে মাইকিংও করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন শীতলক্ষ্যা নদীর উপর ৫ নং গুদারাঘাটের নিকট কদম রসুূল ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে কালিবাজার এলাকার নির্ধারিত ভূমি ও তৎসংলগ্ন এলাকার দোকান মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী, ও বাসিন্দাদের অনুরোধ করা যাচ্ছে যে, ব্রিজ নির্মাণের কাজ সুষ্ঠু ও নির্র্র্র্র্র্র্বিঘ্নভাবে বাস্তবায়নের স্বার্থে আগামী ৯ সেপ্টেম্বর (আগামী কাল বুধবার) এর মধ্যে নিজ দায়িত্বে সংশ্লিষ্ট ভূমি হতে স্থাপনা/অবকাঠামো খালি করে অপসারণ করার জন্য অনুরোধ করা হলো।
নির্ধারিত সময়সীমার মধ্যে খালি/অপসারণ করা না হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পরের দিন ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা হতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে।
এক্ষেত্রে অবকাঠামো অপসারণ না করার কারণে কোন ধরনের ক্ষয়ক্ষতি হলে তার জন্য সিটি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উক্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তুরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।