নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

চাষাড়ার আলোচিত শুভ হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

চাষাড়ার আলোচিত শুভ হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

নারায়নগঞ্জ শহরের চাষাড়ার আলোচিত শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত সুমন ওরফে ‘মাইগ্যা সুমন’ রিমান্ডে হত্যাকান্ড সম্পর্কে নানা তথ্য প্রদান করে। এরমধ্যে আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন তথ্য পেয়ে পুলিশ তা উদ্ধারে মাঠে নামে। 

সুমন ওরফে ‘মাইগ্যা সুমন’ এর দেখানো মতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের প্রায় ২০ থেকে ২৫ গজ পূর্বে ফুটপাতের পাশের গাছের ঝোপঝাড় থেকে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সদর মডেল থানায় দায়ের করা শুভ হত্যা মামলার তদন্তকালে এজাহারনামীয় ও প্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পরবর্তীতে মামলার অন্যতম আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ে মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। উদ্ধারকৃত সাড়ে ৭ ইঞ্চি দৈর্ঘ্যের অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে  দগঅউঊ ওঘ টঝঅ ৭.৬৫ গগ’ লেখা রয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, পূর্বশত্রুতা ও এলাকাভিত্তিক মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই শুভ চন্দ্র দাসকে হত্যার মূল পরিকল্পনা সাজানো হয়। এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি সরাসরি জড়িত ছিল বলেও জানায় আসামীরা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

পাশাপাশি উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে জড়িতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (ঞযব অৎসং অপঃ, ১৮৭৮) ১৯এ (১৯অ) ধারায় আলাদা মামলা রুজুর প্রক্রিয়া চলছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন