নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ থানায় গ্রেপ্তার ৩০

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ থানায় গ্রেপ্তার ৩০

‎‎‎নারায়ণগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ থানায় ৩০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ‎

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

‎‎জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানার চিহ্নিত মাদক স্পটে অভিযান চালানো হয়। স্ব স্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

‎‎গ্রেপ্তারদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১১ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জন, রূপগঞ্জ থানায় ৪ জন, বন্দর থানায় ৩ জন এবং সোনারগাঁও থানায় ১ জন।

‎‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

‎‎অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন