নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্ন না’গঞ্জ গড়তে চান ডিসি, নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান  

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১১, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

পরিচ্ছন্ন না’গঞ্জ গড়তে চান ডিসি, নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান  

নারায়ণগঞ্জবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সবাই দায়িত্বশীল হলে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও র‍্যালি শেষে তিনি এ কথা বলেন।    

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানও পরিষ্কার করা হবে। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় স্বেচ্ছাসেবী গ্রুপগুলোকে যুক্ত করা হবে।

তিনি বলেন, লিংক রোডের বিভিন্ন স্থানে নির্ধারিত ময়লা ফেলার স্থান করা হচ্ছে। সেইসাথে ময়লা নিয়মিত অপসারণ করা হবে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন