নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে লিটন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে এ ঘটনা ঘটে। নিহত লিটন নারায়ণগঞ্জ সদরের দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে হাসপাতালের পেছনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করে। একপর্যায়ে নিহতের পরিচয় লিটন হিসেবে নিশ্চিত হওয়া যায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে আব্রাহাম ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

তবে কীভাবে তিনি ভবন থেকে পড়ে গেলেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন