নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে মাঠে ১৪নং ওয়ার্ড বিএনপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে মাঠে ১৪নং ওয়ার্ড বিএনপি

ঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে মাঠে নেমেছে ১৪নং ওয়ার্ড বিএনপি। মশা নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর নন্দিপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যেভাবেই হোক ডেঙ্গু মুক্ত নগরী গড়ে তুলতেই হবে আর এ জন্য আমাদের আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই।

বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে। মশাবাহিত রোগ প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সজাগ থাকতে হবে।”

১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির তাঁর বক্তব্যে বলেন, “আমাদের ওয়ার্ডের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেই মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহোদয়ের নির্দেশে আমরা আজ মাঠে নেমেছি।

দলীয় নেতাকর্মীদের নিয়ে পুরো এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি আমরা জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি। জনগণের যেকোনো কল্যাণে এবং বিপদে ১৪নং ওয়ার্ড বিএনপি ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

বক্তব্য শেষে নন্দিপাড়া এলাকার বিভিন্ন অলিগলি ও ড্রেনে মশার ওষুধ ছিটানো হয় এবং সাধারণ মানুষকে মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ রানাসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন