নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত এতিম শতাধিক কোমলমতি শিশুর মাঝে বিনামূল্যে উন্নতমানের স্কুল ব্যাগ ও এক বছরের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিনের উদ্যাগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

উপহার প্রদানকালে এইচ এম নাসির উদ্দিন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সুবিধাবঞ্চিত কোনো শিশু যেন শিক্ষার আনন্দ ও আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি সুনাগরিকের উচিত এসব শিশুর পাশে দাঁড়ানো।

১৩ নম্বর ওয়ার্ডকে একটি সুশিক্ষিত, মানবিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সবসময় জনগণের সেবায় নিবেদিত থাকব।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুবিধাভোগী শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। একটি করে নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়। সুধীসমাজ কাউন্সিলর প্রার্থীর এমন শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন