নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১২০ কোটি টাকা ব্যয়ে জিয়া হল নির্মাণ করা হবে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০১, ২১ সেপ্টেম্বর ২০২৬

১২০ কোটি টাকা ব্যয়ে জিয়া হল নির্মাণ করা হবে : সাখাওয়াত

ফ্যাসিস্ট সরকার এটা ভেঙে ফেলে এটা দখল করার চেষ্টা করেছিল। মানুষ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আমাদের এই সরকার ক্ষমতায় আসার পরেই এটাকে বাস্তবে রুপ দেয়ার জন্য এটাকে সাংস্কৃতিক রুপ দেয়ার জন্য জাইকার অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করার অনুমোদন দেওয়া হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) জিয়া হল পূর্ণ নির্মাণের জন্য সয়েল টেস্ট কার্যক্রমের উদ্বোধনের সময় সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, দীর্ঘদিন ধরে অবহেলায় অযত্নে পড়ে থাকা জিয়া হল পূর্ণনির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়। যা জাইকার অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা ভবনটি নির্মাণ করা হবে। ভবনটির দুই তলা মাটির নিচে থাকবে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কমিউনিটি সেন্টার, নাট্য শালা, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র সহ সাংস্কৃতিক কেন্দ্রের সুযোগ থাকবে। 

এ বিষয়ে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জিয়া হল নতুন আঙ্গিকে তৈরি করা হবে। এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানে সকলের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ থাকবে।

তিনি বলেন, এর ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। ভবনটি ১১ তলা বিশিষ্ট নির্মাণ করা হবে। এই ভবনটিতে নকশা অনুযায়ী ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। থাকবে কমিউনিটি সেন্টার, নাট্য শালা, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও ভবনটিতে সাংস্কৃতিক কেন্দ্র সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

সাখাওয়াত আরও বলেন, ১২০ কোটি টাকা বরাদ্দ এমনি হয়ে যায় না। এখানে এমপি মহোদয়ের অনেক শ্রম রয়েছে আমার ও সিটি করপোরেশনেরও অনেক শ্রম রয়েছে। এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে ডিও লেটার দিয়েছে আমিও দিয়েছি। সেখান থেকে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

তারা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে।  আশা করি জাইকা অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানো হবে। জিয়া হলের প্রতি সারা দেশের মানুষের আবেগ। সেটারই বাস্তবে রুপ দিচ্ছেন তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম সহ প্রশাসনিক রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন