শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে আধিপত্য বিস্তারের জন্য বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ হারুন ও শরিফ গং।
জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই দুই চাঁদাবাজ বিএনপি ও অঙ্গসংগঠনের কোন পদ পদবি না পেলেও দলের নাম ভাঙ্গিয়ে শহরের জিমখানা, লেকপাড়, মন্ডলপাড়া ও ডাইলপট্টি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে উল্লেখিত এলাকাগুলো নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ১৭ নং ওয়ার্ডের ভূইয়াপাড়া এলাকার হারুন ও ১৬ নং ওয়ার্ডের দেওভোগ এলাকার শরিফ বিএনপি সরকার গঠনের পর থেকে আখের গোছানোর জন্য উল্লেখিত এলাকা গুলো টার্গেট করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে চাঁদাবাজি করে আসছে। একদিকে চাঁদাবাজি ও অন্যদিকে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য উল্লেখিত এলাকার জনসাধারন চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে পাইকপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা জানান, খোঁজ নিয়ে দেখবেন তারা কেউ নারায়ণগঞ্জ স্থায়ী বাসিন্দা না। এরা প্রভাবশালী লোক বা সরকার দলের কতিপয় নেতাদের ছত্রছায়ায় অপরাধ মূলক কর্মকান্ড গঠিয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে।
এ ব্যাপারে হারুন ও শরিফের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখিত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীসহ সচেতন মহল।