নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলার সকল ইউনিয়নে মশক নিধন অভিযান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলার সকল ইউনিয়নে মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কায় সদর উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং জমে থাকা পানি অপসারণ কার্যক্রম চলছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দিয়েছি, তারা যেন নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখে।

তিনি আরও বলেন, আমাদের টিম বাড়ি বাড়ি গিয়ে পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা ও জমে থাকা পানির উৎসগুলো পরিষ্কার করছে। প্রতিটি ইউনিয়নে মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে। নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন। ডেঙ্গু প্রতিরোধে এই অভিযান চলমান থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইউএনও’র এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন