শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২২, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৩, ৪ অক্টোবর ২০২৬
নগরীতে যানজট নিরসনের লক্ষে ডিজিটাল লাইন্সেসবিহীন অটো রিকশা ও মিশুকের বিরুদ্ধে বিভিন্ন সড়কে অভিযান চালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রোববার (৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের ৬টি গুরুত্বপূর্ণ স্পটে এ অভিযান পরিচালিত করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন আনসান ও নাসিকের যানজট নিরসর কর্মীরা।
এসময় নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, নাসিকের তিনটি অঞ্চলে অটোরিকশা চলাচলে কিইউআর কোড সম্বলিত ডিজিটাল নাম্বার প্লেট দেয়া হয়েছে।
সব নাম্বার প্লেট ছাড়া যেসব অটোরিকশা চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের ৬টি পয়েন্টে আনসার সদস্য, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীসহ মোট ১৮০ জন কাজ করবে। তাদেরকে সহযোগিতায় পুলিশের টিম রয়েছে।