শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৯, ৮ অক্টোবর ২০২৬
অর্থের অভাবে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থী রোদেলা আক্তার মিমের পাশে দাঁড়িয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে তার কলেজে ভর্তি ও শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে রোদেলা আক্তার মিমের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
রোদেলা আক্তার মিম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে তার কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিষয়টি জানতে পেরে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।