নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

১৭ ও ১৮নং ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন করলেন সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৫, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৪, ১৯ অক্টোবর ২০২৬

১৭ ও ১৮নং ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন শহরের ১৭ ও ১৮নং ওয়ার্ডে ৫টি সড়ক ও ড্রেন সংস্কারকাজের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

‎‎সোমবার (১৯ অক্টোবর) সকালে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। ‎‎এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ড্রেন সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সঠিক ও মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন।

‎‎উন্নয়নকাজ পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খান কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের অনুযায়ী সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজা বিভা, নারায়ণগঞ্জ মহানগরের ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল ইসলাম নাঈম, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক আল আরিফ, সহসভাপতি শাহিন মাদবর, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন