নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০৬, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৬, ১ নভেম্বর ২০২৬

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। ‎শনিবার (১ নভেম্বর, ২০২৬) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

‎‎এ সময় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে সহযোগিতা করার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

‎‎শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষের সহযোগিতায় ২৪০টি মণ্ডপেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এজন্য পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।

‎‎এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কারণেই এবার নারায়ণগঞ্জে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে পূজা উদযাপন সম্ভব হয়েছে।

‎নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, ‎জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস ও এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ সভাপতি উত্তম সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন