শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৭, ৭ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৫ নং ওয়ার্ড শ্রমিকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ১৫ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বক্তা মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনির মল্লিক, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, মজিবর রহমান, ওমর ফারুক খান, হানিফ সর্দার, মিঠু, মোঃ রফিক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বদু বলেন, "৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দিন এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার দিন। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টও একইভাবে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সেই অপশক্তি পরাজিত হয়েছে।