শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও নারায়ণগঞ্জ- ৫ ( সদর-বন্দর) আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য এড. আবুল কালামের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের ১৫নং ওয়ার্ডের দক্ষিণ দেরী বাগানে ১৫নং ওয়ার্ড যুবদল নেতা মো: আবির দেওয়ান ও ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা মো: আসিফ গাজীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং নারায়ণগঞ্জ - ৫ ( সদর - বন্দর) আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য এড. আবুল কালামের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আসিফ গাজী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: কাউসার আহমেদ, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা মো: ইয়াছির আরাফাত পেরন, আল আমিন, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা রনি মল্লিক, মাহফুজ ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রুবেল প্রধান, যুগ্ম আহবায়ক মো: হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল্লা জয়, ১৫নং ওয়ার্ড যুবদল নেতা মো: আবির দেওয়ান, রিগান, আলামিন, মোবারক, ১৬নং ওয়ার্ড যুবদল, মো: রানা, মো:মোতালেব প্রমুখ।