নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২ নং ওয়ার্ডে শকুর ইফতার সামগ্রী বিতরণ ‎

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২ নং ওয়ার্ডে শকুর ইফতার সামগ্রী বিতরণ ‎

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু।
‎
‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর১২ নং ওয়ার্ডে প্রায় ৮শ পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, তেল ১ লিটার, ছোলা বুট ১ কেজি, চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, ও ভেসন ৫০০ গ্রাম।
‎
‎এসময় শওকত হাশেম শকু বলেন, আজকে আমরা ৮শ পরিবারের মাঝে এক কেজি তেল, বুট, ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, বেসন, এক কেজি চিনি বিতরণ করছি। 

আশা করছি এতে তাদের চাহিদা কিছুটা লাঘব হবে। আমি এখন কাউন্সিলর নই। তবুও আমি বসে নেই। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি।

আজকের এই আয়োজনে আমাদের মাসুদুজ্জামান ভাই অর্ধেকের বেশি অংশগ্রহণ করেছেন। সমসময়ই তিনি এই কাজে শরীক থাকেন।
‎
‎তিনি আরও বলেন,আমার ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করছি। ২০০৪ সাল থেকে আমার এই পথচলা। রমজানে আমি ইফতার সামগ্রী, রমজানের মাঝামাঝি গরুর মাংস ও ঈদের জন্য উন্নত খাবার বিতরণ করে থাকি। আমাদের নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

আমাদের নেত্রী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের সকলের জন্য দোয়া কামনা করি।  আমার মায়ের জন্যেও আমি দোয়া চাই। আমাদের নবনির্বাচিত এমপি আবুল কালাম ভাইয়ের সফলতা কামনা করি।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন