শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
রায়ণগঞ্জে প্রথম আগত সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম, মোঃ লিটন মিয়া, সফিকুল ইসলাম, মোঃ সহিদ হোসেন, মোঃ জামাল হোসেন ী হেলাল সহ নেতৃবৃন্দরা।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইড ও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে আসেন সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।
পরিদর্শনকালে সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিবের কাছে নারায়ণগঞ্জ শ্রমিকদলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানান এবং উন্নয়নের সু-দৃষ্টি কামনা করেন।