নরসিংদী, হাতিয়া,পাবনাসহ সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে রাজপথে নেমেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং সন্ধ্যা ৭টায় এক মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। মশাল মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিবি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নেতৃবৃন্দের তাদের বক্তব্যে বলেন, ধর্ষণকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এটি সমূলে উৎপাটনে অবিলম্বে কঠোর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
নরসিংদীতে ১৫ বছরের কিশোরী, রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষনের পর হত্যার ঘটনা প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের দাপট ও বিচারহীনতা কতটা ভয়াবহ। যখন রাষ্ট্র ও প্রশাসন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে।
সমসাময়িক সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। প্রতিটি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর 'যৌন নিপীড়ন বিরোধী সেল' গঠন ও কার্যকর করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এবং চরম রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে আমরা অবশেষে একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমরা বর্তমান সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক করতে চাই। সরকারকে অবিলম্বে ধর্ষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে যদি কেউ হীন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন, তবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ মানুষকে সাথে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করবে।"
এসময়ে ছাত্র ফেডারেশন এর নেতৃবৃন্দ দাবি করেন ধর্ষন অপরাধ ট্রাইবুনালে আইন তৈরি করতে হবে। DNA ল্যাব এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ধর্ষণ কেন্দ্রিক গ্রাম পর্যায়ের পঞ্চায়েতি বিচার বন্ধ করতে হবে।৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের "যৌন নিপীড়ন" সম্পর্কে পাঠদান করাতে হবে।
জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় এবং জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, ইউশা ইসলাম, তাইরান আবাবিল রোজা,সাধারণ-সম্পাদক অপূর্ব রায়,সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা,সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ,অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা,দপ্তর সম্পাদক শেখ সাদী,রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রত্যাশা,কার্যকরী সদস্য সিয়াম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম,নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর। ভোলাইল আঞ্চলিক শাখার সদস্য আকিব হাসান।
এছাড়াও ছিলেন তোলারাম কলেজ শাখার সদস্য আবু তালহা,সুমাইয়া,জাহিদ, আশামণি। নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার,আহাদ,অভি। ভোলাইল আঞ্চলিক শাখার সদস্য রাকিব হাসান,হাসান সোয়দ,সোহাগসহ বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মী সদস্যরা।