শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৩৫, ৭ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন বার ভবনের পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানকে সাথে নিয়ে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান প্রমুখ।