নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আইনজীবী সমিতির দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৪, ১১ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আইনজীবী সমিতির দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বার ভবনের নিচতলায় এই আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র জুনিয়র আইনজীবী বৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য সকলকে আহ্বান জানান এবং সে লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামীদিনে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা করেন। 

সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন