নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারী আইনজীবী মুনার মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৭, ১৩ জুলাই ২০২৬

নারী আইনজীবী মুনার মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ নারী আইনজীবী এড. মুহসিনা সরকার মুনা’র মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ‎‎সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎শোকসভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানসহ আইনজীবী এড. শফিকুল ইসলাম মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

‎‎পরে এড. মুহসিনা সরকার মুনাসহ প্রয়াত আইনজীবী সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীদের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ( পিপি ) এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবীএড. নবী হোসেন, এড. কাজী আব্দুর গাফফারসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
‎‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন