শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৩, ১৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী এড. বিমল চন্দ্র দাসের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানসহ আইনজীবী সহকর্মীরা বিমল চন্দ্র দাসের স্মৃতিচারণ করে তাঁর পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সভাপতি এড. আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় শোক সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ( পিপি ) এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, এড. নবী হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।