নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হলেন এড. আসমা হেলেন বিথী

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৪, ৩ আগস্ট ২০২৬

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হলেন এড. আসমা হেলেন বিথী

নারায়ণগঞ্জ জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট আসমা হেলেন বিথীকে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আসমা হেলেন বিথী তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক। তিনি ১৫ অক্টোবর ২০০৮ সালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন