নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাদক সেবনের অভিযোগে এড. পাপ্পুকে ৬ মাসের জন্য বহিষ্কার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৬, ১৬ আগস্ট ২০২৬

মাদক সেবনের অভিযোগে এড. পাপ্পুকে ৬ মাসের জন্য বহিষ্কার

মাদক সেবনের অভিযোগে অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। রবিবার (১৬ আগস্ট) আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

লিখিত আদেশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পু নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহ অধিনস্থ সকল আদালত সমূহের সকল আইনী কার্যক্রম পরিচালনা থেকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার আদেশ প্রদান করা হলো।

আপনি বিজ্ঞ আইনজীবী মো. মাহফুজুর রহমান পাপ্পু, আই.ডি নং-৯০৪ অত্র নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। আপনার বিরুদ্ধে মাদক সেবন সহ আরও অনৈতিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ জুলাই আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কিন্তু আপনি গত ১০ আগষ্ট কারণ দর্শানোর জবাব দাখিল না করিয়া সময়ের আবেদন করিয়া কৈফিয়ত এড়ানোর চেষ্টা করিয়াছেন যা মোটেও গ্রহণযোগ্য তথা সন্তোষজনক নয়।

আপনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় আপনার মাদক গ্রহণ তথা মাদক সেবনের ছবি ও ভিডিও ভাইরাল হয় এবং বিভিন্ন প্রথম সারির পত্রিকায় আপনার মাদক সেবনের স্পষ্ট ছবিও প্রকাশিত হয়েছে।

এছাড়া, মাদক সেবনের দায়ে আপনাকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে এবং পরবর্তীতে উপস্থিত জনতার সম্মুখে আপনাকে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টিও আরবিট্রেশন কমিটির তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায়।

যা আপনার মতো একজন বিজ্ঞ আইনজীবীর নিকট হতে ইহা মোটেও কাম্য নয় এবং আপনার এহেন কর্মকান্ডের দরুন সাধারণ মানুষের নিকট আইন পেশার মতো মহান পেশাকে আপনি কলঙ্কিত করেছেন এবং পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি তথা সকল আইনজীবীদের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে।

উক্তরূপ ঘটনা ঘটাইয়া আপনি The Bangladesh Legal Practitioners and Bar Council Orders and Rules, 1972 Gi Conducts and Etiquettes Gi Chapter-1 (One) Gi Rule-1 I Rule-7 পরিপন্থী কাজ করিয়াছেন যাহা শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির ৭ম সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক অত্র বারের গঠনতন্ত্র ও বিধিমালার অনুচ্ছেদ ৩০ এর (ক), (খ), (গ), (ঘ) এবং (চ) মোতাবেক সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ পূর্বক আপনাকে আগামী ১৬ আগষ্ট থেকে আগামী ০৬ (ছয়) মাসের জন্য অর্থাৎ ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে তথা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সহ অধিনস্থ সকল আদালত সমূহের সকল আইনী কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হইল।

আপনি যদি উক্ত সময়ের মধ্যে বর্ণিত আদেশ লঙ্ঘন করেন তাহা হইলে আপনাকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি হইতে স্থায়ীভাবে বহিষ্কার করা হইবে এবং আপনার সনদ বাতিল করিয়া দেওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিল বরাবর পত্র প্রেরণ করা হইবে। উক্ত স্থগিত আদেশ চলাকালীন সময়ের মধ্যে আপনার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ বা [অস্পষ্ট] নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি হইতে স্থায়ীভাবে বহিষ্কার করা হইবে।

অত্র নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ইং সালের কার্যকরী কমিটির নির্বাচনের সময় যেহেতু আপনার সদস্য পদ স্থগিত থাকিবে সেহেতু আপনার ভোটাধিকার বাতিল করা হইবে। আপনার সাময়িক স্থগিত আদেশের মেয়াদ অতিবাহিত হইয়া যাওয়ার পর আপনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পূর্বের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া লিখিত আবেদন করিতে হইবে এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল প্রকার পাওনা পরিশোধ করিয়া আপনার সদস্য পদ পুনর্বহালের জন্য আবেদন করিবেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন