নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারী-শিশু আদালতে নতুন পিপি নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৮, ২৭ আগস্ট ২০২৬

নারী-শিশু আদালতে নতুন পিপি নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন সরকারি আইনজীবী নিয়োগের পর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন মিয়ার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীদের একাংশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল।

বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, মুহুরি থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর অ্যাডভোকেট সুমন মিয়া আদালতের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করে কার্যক্রম পরিচালনা করছেন। তারা তাঁর নিয়োগকে অবৈধ দাবি করে তা বাতিলের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আইনজীবীরা বলেন, আদালতের কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার স্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এ সময় তারা জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সংশ্লিষ্ট নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) পক্ষ থেকে নারায়ণগঞ্জে নতুন সরকারি আইনজীবী নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়।

ওই আদেশে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস অর্চি ও অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান মাসুমকে নিয়োগ দেওয়া হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন