শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৩, ৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তীব্র কোন্দল ও দুই মেরুতে বিভক্ত হওয়ার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। গত মঙ্গলবার আইনজীবী ভবনে দুই পক্ষের মধ্যে বড় ধরনের বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর বর্তমানে আদালত পাড়ায় তারা পৃথক অবস্থানে রয়েছেন।
তথ্য সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধানত দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। একটি গ্রুপের নেতৃত্ব রয়েছেন সাখাওয়াত-হুমায়ূন পক্ষ আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন আনোয়ার ও জাকির পক্ষ।
সাখাওয়াত ও হুমায়ুনের নেতৃত্বে রয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
আনোয়ার ও জাকির পক্ষের নেতৃত্বে রয়েছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বিকেলে আইনজীবী সমিতি ভবনে উভয় পক্ষের পৃথক দুটি খাওয়ার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সাখাওয়াত হোসেন খান ও পিপি জাকিরের মধ্যে কথা-কাটাকাটি হলে তা দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনায় নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান লাঞ্ছিত হন এবং পিপি আবুল কালাম আজাদ জাকিরসহ কয়েকজন আইনজীবী আহত হন।
এদিকে সংঘাতের পরদিন (৭ অক্টোবর) আইনজীবী সমিতি ভবনের নিচতলায় দুই পক্ষকে সম্পূর্ণ আলাদা টেবিলে নিজেদের অনুসারীদের নিয়ে পৃথকভাবে অবস্থান করতে দেখা গেছে। তারা৷ এমনকি, আলাদাভাবে নিজেদের মধ্যে সাংগঠনিক আলোচনা ও দুপুরের খাবার সম্পন্ন করেন।
তীর্যক স্লোগান: এক পক্ষ অপর পক্ষকে উদ্দেশ্য করে রাজনৈতিক ও তীর্যক স্লোগান দিলেও নতুন করে কোনো বড় ধরনের হট্টগোল ঘটেনি। শান্ত পরিস্থিতি: আইনজীবী সমিতির সভাপতির দেওয়া তথ্যমতে, বর্তমানে আদালত পাড়ার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে এবং আইনজীবীরা তাদের নিয়মিত কাজকর্ম পরিচালনা করছেন।
তবে দলের ভেতরের এই অভ্যন্তরীণ কোন্দল নিরসনে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানিয়েছেন যে, শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।