শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০২, ১২ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবী এড. মো. মুনির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহকর্মীরা তাঁর কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (১২ অক্টোবর) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, এড. মুনির উদ্দিন ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত আদর্শ ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, এড. নবী হোসেন, এড. আব্দুল গাফ্ফারসহ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য।
শোকসভা শেষে মরহুম এড. মুনির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।