শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:০০, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০১, ১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী আইনজীবীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ৩৫ বছরের পথচলা উদযাপন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাডভোকেট মেহেবুব আরেফিন শিমু, অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আলম চৌধুরী, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট ফয়সাল আরেফিন টুটুল, অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট হৃদয়, অ্যাডভোকেট মাঈনউদ্দিন রেজা ও অ্যাডভোকেট সালাউদ্দীন ভূঁইয়া সবুজসহ জেলা আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।