শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এড. মো. আমিনুল হকের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানসহ আইনজীবী এড. আমিনুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
পরে এড. মো. আমিনুল হকসহ প্রয়াত আইনজীবী সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীদের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লাসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।