নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বেফাক হিফজ পরীক্ষায় ফতুল্লার দাওয়াতুল কুরআন মাদ্রাসার শীর্ষস্থান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৯, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ২২:০০, ১৯ মার্চ ২০২৬

বেফাক হিফজ পরীক্ষায় ফতুল্লার দাওয়াতুল কুরআন মাদ্রাসার শীর্ষস্থান

ফতুল্লা থানার ভুইগড় এলাকার জামিআ দাওয়াতুল কুরআন ৪৯তম বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় হিফয বিভাগে শীর্ষস্থান অর্জনসহ সকল বিভাগে সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার মহাপরিচালক  মাওলানা মামুনুর রশিদ। 

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির এই অর্জন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এবারের পরীক্ষায় হিফয বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি সকল বিভাগে শতভাগ পাশ করেছে শিক্ষার্থীরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ আরো জানায়, মেধা তালিকায় স্থান পেয়েছে মোট ১৪ জন শিক্ষার্থী। এছাড়া মুমতাজ (এ প্লাস) পেয়েছে ৪৩ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৫ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ১৩ জন এবং মকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছে ২ জন শিক্ষার্থী।

এছাড়া দাওয়াতুল কুরআন শিক্ষা পরিবারের অপর প্রতিষ্ঠান জামিয়া উম্মে মুআয (মহিলা মাদরাসা)ও হিফয বিভাগে তৃতীয় স্থানসহ কিতাব বিভাগে মোট চারজন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক মাওলানা মামূনুর রশীদ বলেন, “আমাদের চৌকস শিক্ষকমণ্ডলীর আন্তরিক ও নিবিড় তত্ত্বাবধান, অভিজ্ঞতার আলোকে সুপরিকল্পিত পাঠদান এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ভুইগড় এলাকার বাসিন্দা আব্দুর রহমান আনন্দ প্রকাশ করে বলেন, "আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে দ্বীনি শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেবে।"

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন