নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৫, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩৫, ৬ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আজীবপুর কোনাপাড়া এলাকাস্থ মাদরাসার শ্রেণী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসা ও কোনাপাড়া জামে মসজিদের সভাপতি এবং নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী টিএইচ তোফার সভাপতিত্বে ও নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলনা ক্বারী মোহাম্মদ আলী মর্তুজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক কাঁচপুর শাখার এসিস্ট্যাান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামি ব্যাংক কাঁচপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদউল্লাহ জাহিদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠাণে প্রধান অতিথি মো. হাবিবুর রহমান বলেন, দ্বীনি শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সচেতন সহযোগিতা কামনা করেন। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সমাজকে আলোকিত মানুষ উপহার দেয়। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি মোহাম্মদউল্লাহ জাহিদ, বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াস অপরিহার্য। তিনি নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। নিয়মিত মূল্যায়ন ও পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মেধা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদরাসার শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন