নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান : গিয়াসউদ্দিন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১১, ৭ এপ্রিল ২০২৬

কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান : গিয়াসউদ্দিন

এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, কোরআন হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। পৃথিবীতে আমরা কিভাবে কি কাজ করব, কিভাবে চলব তার সব কিছু এই পবিত্র কোরআন শরীফে লিপিবদ্ধ  আছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ (বাংলা অনুবাদসহ) বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই যে আমাদেরকে পৃথিবীতে সকল সৃষ্টির, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে আল্লাহতালা সৃষ্টি করেছেন আর একমাত্র তার (আল্লাহর) এবাদত করার জন্য। 

এই পবিত্র কোরআন শুধু তেলাওয়াত করব আর নেকি হবে, ঐ নেকি দিয়ে জান্নাতে যাব এর জন্য অবতীর্ণ করা হয় নাই। কোরআন অবতীর্ণ  হয়েছে, বিধান দেওয়া হয়েছে, পড়ার বোঝার এবং সেই অনুযায়ী আমল করে চলার জন্য।   

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিম বেগম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন