নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ৮ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতির মনন গঠণে তথা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। 

সভায় উপস্থিত অভিভাবকরা তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসক তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন