নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রওজাতুল মুত্তাকীন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:২১, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০৩, ১৩ এপ্রিল ২০২৬

রওজাতুল মুত্তাকীন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রওজাতুল মুত্তাকীন দাখিল মাদ্রাসার উদ্যোগে সোমবার সকাল ১১টায় মাদরাসার মাঠে দাখিল পরীক্ষার্থীদের  বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।  

অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি  অধ্যক্ষ ডা. মোঃ গোলাম কিবরিয়া ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালদী ডিগ্রী মাদরাসার  অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী অধ্যাপক নুর মোহাম্মদ জুনায়েদ ও প্রেসক্লাব  সভাপতি  মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রওজাতুল মুতাকীন  দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাদেকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার  তুলে দেওয়া হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন