নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৩, ১৫ এপ্রিল ২০২৬

আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন ও  পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম (মেম্বার)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আমীন, সাবেক প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান হাওলাদার এবং অভিভাবক প্রতিনিধি আফরোজা আক্তারসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য আব্দুর রহিম মেম্বার বলেন, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এই স্কুলের সাথে আমি আছি মৃত্যুর আগ পর্যন্ত যেন এই স্কুলের সেবা করে যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন। 

তিনি আরো বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন