শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৭, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৮, ১৯ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে অত্র মাদ্রাসা প্রঙ্গণে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সহ-সভাপতি এম,এ,হালিম জুয়েল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার বিদ্যুৎসাহী প্রতিনিধি মোহাম্মদ নুর হোসেন, সহকারি অধ্যাপক মোঃ মীর হোসাইন, মোহাম্মদ খোরশেদ আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানটির পরিচালনা করেন মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক শরীফ মুহাঃ ইউনূস।
এসময় প্রধান অতিথির বক্তব্য এম,এ,হালিম জুয়েল বলেন, ভালোভাবে লেখাপড়া করতে হবে, ভালো ফলাফলা করে মেধার প্রতিফলন ঘটাতে হবে। যারা এবছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছ তারা মেধার ভিত্তিতে ভালো ফলাফল করে এই মাদ্রাসার সম্মান অক্ষুন্ন রাখবে।
তিনি আরো বলেন, এই মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে অনেক ছাত্রÑছাত্রী লেখাপড়া করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কর্মক্ষেত্রে সম্মান অর্জন করেছেন। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা ভালোভাবে লেখাপড়া করবে শতভাগ পাশ করে এই মাদ্রাসার সম্মান অক্ষুন্ন রাখবে।