নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাসদাইর আল আমিন এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫১, ২৩ এপ্রিল ২০২৬

মাসদাইর আল আমিন এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় আল আমিন এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ আসর এক অনাড়ম্বর পরিবেশে এই ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে দোয়ার মাধ্যমে মাদ্রাসাটির ভবিষ্যৎ অগ্রগতি ও সাফল্য কামনা করা হয়।

‎‎উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আনজুম আহমেদ রিফাত।

‎‎এছাড়াও উপস্থিত ছিলেন আল আমিন এবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি আব্দুল আল মামুন ও শাহাবুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক নিজাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রানা মুন্সী, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মো. শহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসাটির সার্বিক উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন