নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

১৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২২, ১২ মে ২০২৬

১৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে সতেরটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সদর উপজেলা পরিষদে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রিক বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবীর বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও জাতির ভবিষ্যত। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। 

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার অবদান অপরিহার্য। তাই আমাদের এই ক্রীড়া সামগ্রী বিতরণ ভবিষ্যতে ও অব্যাহত থাকবে

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন