শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:০৭, ২০ মে ২০২৬ | আপডেট: ০০:২৪, ২০ মে ২০২৬
আর পি সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলাইড মা ও শিশু হাসপাতালের সাথে এক স্বাস্থ্যবিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৯ মে) আর পি সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলাইড মা ও শিশু হাসপাতালের সাথে এ স্বাস্থ্যবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মনীন্দ্র কুমার রায় ও ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজীল হাসনাইন মঈন রনীতসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুহাম্মাদ বদরুদ্দোজা, পরিচালক অপারেশন ইঞ্জি: রুহুল আলম, পরিচালক ডাক্তার সুমন সরকার, পরিচালক ডাক্তার নুর ই নাজমা লিমা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।