নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৭, ২৩ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রায়হান কবির, জেলা প্রশাসক (ডিসি), নারায়ণগঞ্জ এবং সভাপতি, গভর্ণিং বডি, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: রায়হান কবির শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক গুণাবলি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং তাদের মানসিক বিকাশ ও সৎ চরিত্রের অধিকারী হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” এই লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের ওপর তিনি বিশেষভাবে জোর দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান। এছাড়াও হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো: আব্দুস সালাম, অভিবাভক প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, মো: মিজানুর রহমানসহ উক্ত প্রতিষ্ঠানের গভর্ণিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অভিভাবকেরা তাদের সন্তানদের শিক্ষার পরিবেশ ও সার্বিক মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রতিষ্ঠানের শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও মনোযোগ বজায় রাখার ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান। সামগ্রিকভাবে এই আলোচনা সভাটি প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়
।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন