নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫২, ২৯ জুন ২০২৬

পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেরদৌস রহমান,জুয়েল প্রধান, সবুজ সিকদার, রাকিবুল দেওয়ান, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রÑছাত্রীরা। 

এসময় অতিথিরা বক্তারা বলেন, “একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন