নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৪, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৪৪, ১১ জুলাই ২০২৬

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বন্দরের মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা-এর উদ্যোগে “অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি প্রধান বক্তব্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মারিয়া হক বলেন আজকের শিক্ষার্থীরাই  আসামি দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ফয়সাল মো. সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন, নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, দৈনিক রুদ্রবার্তা-এর সহকারী সম্পাদক এম. এইচ. মুহসীন দেওয়ান, লক্ষ্যারচর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মো. আশরাফ উদ্দিন সরকার, বিশিষ্ট সমাজসেবক মো. মনোয়ার হোসেন মন্টু, প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জোনায়েদ আহমেদ, মদনগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা (ইঐউঝ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোমিন ইসলাম এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি শিউলী আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা রবিউল ইসলাম। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন